সিরাজগঞ্জে নৌকাডুবি

আরও একজনের লাশ উদ্ধার এখনো নিখোঁজ ৩

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ০২:০৫ এএম

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা ও এনায়েতপুর থানার সদিয়াচাঁদপুর ইউনিয়নের এনায়েতপুর স্পার বাঁধ ঘাটে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আব্দুস সাত্তার (৬০) নামে আরও একজনের লাশ শনিবার বেলা ১১টার দিকে শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের হাট পাচিল এলাকার যমুনা নদী থেকে ভাসমান আবস্থায় বেলকুচি ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করেন। তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খরমা গাইনপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। এ নিয়ে ওই নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো ৩ জন নিখোঁজ রয়েছে।

এ বিষয়ে চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, এনায়েতপুর ঘাট থেকে ৫ কিলোমিটার ভাটিতে শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের হাট পাচিল এলাকার যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় নৌকাডুবিতে নিখোঁজ আব্দুস সাত্তারের লাশ বেলকুচি ফায়ার সার্ভিস, শাহজাদপুর থানা পুলিশ ও চৌহালী নৌ-ফাঁড়ি পুলিশ যৌথভাবে উদ্ধার করে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত