আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ রুট

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩২ পিএম

ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচন করেছে আইসিসি। নারী ক্রিকেটারদের মধ্যে এই পুরস্কার যাচ্ছে আয়ারল্যান্ড তারকা ইমার রিচার্ডসনের হাতে।

আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হওয়ার দৌড়ে রুটের অন্য ‍দুই প্রতিদ্বন্দ্বী ছিল ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ ও পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি। গত মাসে এই তিন তারকা অনবদ্য পারফরম্যান্স করেছিলেন।

আগস্টে ভারতের বিপক্ষে তিন টেস্টে ৫০৭ রান করেন রুট। আইসিসি টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজে তিনটি সেঞ্চুরি করেন তিনি। যার মধ্যে লর্ডসে করেন অপরাজিত ১৮০ রান।

এই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও হাতেনাতে পান রুট। ১ সেপ্টেম্বর হালনাগাদ করা আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে কেন উইলিয়ামসনকে টপকে শীর্ষস্থান দখল করেন ইংলিশ অধিনায়ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত