‘ইয়াং স্টার’ প্রতিযোগিতায় আরও ২ বিচারক

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৫ পিএম

বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে শুরু হচ্ছে তরুণদের জন্য সংগীত বিষয়ক নতুন রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’।

এই রিয়েলিটি শোতে বিচারকের আসনে বসবেন ‘ক্ষুদে গানরাজ’ থেকে তারকাখ্যাতি পাওয়া সাবরিনা পড়শী। এই খবর আগেই প্রকাশ হয়েছে। এবার জানা গেলো আরও ২ বিচারক যুক্ত হয়েছেন এই প্রতিযোগিতায়।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিযোগিতার আয়োজকেরা জানিয়েছেন, সুরকার, গায়ক ও সংগীত পরিচালক ইবরার টিপু এবং জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান থাকবেন বিচারকের আসনে। ইবরার টিপু এর আগে বিভিন্ন রিয়েলিটি শো’র বিচারক হিসেবে কাজ করলেও এবারই প্রথম বিচারক হিসেবে দেখা যাবে প্রতীক হাসানকে।

ইবরার টিপু বলেন, ‘আশা করি ভালো কিছু শিল্পী তুলে আনতে পারবো এই আয়োজনের মাধ্যমে। যারা পরবর্তীতে দেশের সংগীতাঙ্গণে অবদান রাখতে পারবে।’

প্রতীক হাসান বলেন, ‘একেবারেই ভিন্ন কনসেপ্টের এই আয়োজনের সঙ্গে আমি যুক্ত হতে পেরে আনন্দিত। আমার ক্যারিয়ারে এটাই প্রথম কোনো সংগীত বিষয়ক রিয়েলিটি শো’র বিচারক হতে যাচ্ছি।’

সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শো’র রেজিষ্ট্রেশন শুরু হয়েছে গত শুক্রবার থেকে। ‘গলা ছেড়ে গাও’স্লোগানে এটি চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের বয়সসীমা হতে হবে ১২ থেকে ২২ বছরের মধ্যে। রেজিষ্ট্রেশনের জন্য যেকোনো একটি বাংলা গান খালি গলায় অথবা যেকোনো একটি বাদ্যযন্ত্রের মাধ্যমে গান গেয়ে মোবাইলে ভিডিও ধারণ করে আরটিভি প্লাস অ্যাপ ইন্সস্টল করে রেজিষ্ট্রেশন নাও বাটনে ক্লিক করে যথাযথ তথ্য পূরণের মাধ্যমে ভিডিওটি পাঠিয়ে দিতে হবে। 

এছাড়াও rtvonline.com/youngstar অথবা [email protected] অথবা Facebook.com/rtvrealityshows এর মাধ্যমেও প্রতিযোগীরা গান পাঠাতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত