বিজ্ঞাপনে ওয়াসিম আকরাম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৩ পিএম

ওয়াসিম আকরামকে ক্রিকেটের বাইরে সেভাবে দেখা যায় না। পাকিস্তানি এই ক্রিকেট ধারাভাষ্যকার এবং পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়কে এবার দেখা গেছে একটি বিজ্ঞাপনের মডেলিংয়ে।

রিভার্স সুইংয়ের রাজাকে দেখা গেছে একটি দোকানে বসে অনেকগুলো পাওনা খাতা নিয়ে বসে থাকতে। হয়তো তিনি পুরোনো কোন হিসেব খুঁজতে গিয়ে দারুণ হতাশ। ‘ই টালি খাতা’র এই বিজ্ঞাপনে তাঁকে দেখে মনে হয়, খাঁটি দোকানদার। বিজ্ঞাপনটি তিনি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন।

শিরোনামে লিখেছেন, একটি ‘সহজ খাতা’র জন্য এই বিজ্ঞাপনটি শেয়ার করতে পেরে আমি রোমাঞ্চিত। এটি পাকিস্তানের লাখ পক্ষ ব্যবসায়ীকে তাদের ব্যবসা বাড়াতে সাহায্য করবে। আমি দারুণ উপভোগ করেছি।’

বিজ্ঞাপনটি করার জন্য অসংখ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষী তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত