আয়ারল্যান্ডের বিপক্ষে গতকাল বেলফাস্টের ওয়ানডেতে জিম্বাবুয়ের হয়ে শেষ ইনিংসটা খেললেন ব্রেন্ডন টেইলর। আইরিশ জশ লিটিলের ফুল লেন্থ ডেলিভারিতে মাত্র ৭ রান করে বোল্ড হয়েছেন তিনি। এর মাধ্যমেই শেষ হয়েছে ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের। এই ম্যাচের আগের জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর ইন্সটাগ্রামের এক পোস্টে অবসরের ঘোষণা দিয়ে লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, সোমবারের ম্যাচটিই আমার প্রিয় দেশের হয়ে শেষ ম্যাচ।’ ২০০৪-এর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে টেইলরের। আয়ারল্যান্ডের বিপক্ষে গতকালের ম্যাচ ছিল ২০৫তম ওয়ানডে। প্রায় ৩৬ গড়ে রান করেছেন ৬৬৮৪। ওয়ানডেতে জিম্বাবুয়ের হয়ে তার চেয়ে বেশি রান শুধু অ্যান্ডি ফ্লাওয়ারের, ৬৭৮৬। ১১টি সেঞ্চুরির সঙ্গে ৩৯টি ফিফটি করেছেন। টেইলর টেস্ট খেলেছেন ৩৪টি। বাংলাদেশের বিপক্ষেই খেলেছেন ১২টি টেস্ট। তার টেস্ট গড় ৩৬.২৫। অথচ বাংলাদেশের বিপক্ষে টেস্টে ৬১.৯৫ গড়ে রান করেছেন টেইলর! মোট ৬ টেস্টে সেঞ্চুরির ৫টিই এসেছে বাংলাদেশের বিপক্ষে। ৪৫টি টি-টোয়েন্টিতে ১১৮.২২ স্ট্রাইক রেট ৯৩৪ রান করেছেন টেইলর। তার গড় ২৩.৯৪। জিম্বাবুয়ের পক্ষে সব সংস্করণ মিলিয়ে টেইলরের আন্তর্জাতিক রান ৯৯৩৮। রান সংগ্রহে অ্যান্ডি ফ্লাওয়ার (১১৫৮০) আর গ্রান্ট ফ্লাওয়ারের (১০০২৮)।
×
