দ্বিতীয় অধ্যায় : ব্রিটিশ শাসন
শূন্যস্থান পূরণ
১. সিরাজউদ্দৌলা ------ সালে নবাব হন।
উত্তর : ১৭৫৬
২. পলাশীর যুদ্ধ ------ সালে হয়েছিল।
উত্তর : ১৭৫৭
৩. সিরাজউদ্দৌলা ------ বছর বয়সে বাংলার নবাব হন।
উত্তর : ২২
৪. বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন ------।
উত্তর : নবাব সিরাজউদ্দৌলা
৫. ছিয়াত্তরের মন্বন্তর ইংরেজি ------ সালে হয়েছিল।
উত্তর : ১৭৭০
৬. তিতুমীর নারকেলবাড়িয়ায় ------ নির্মাণ করেন।
উত্তর : বাঁশের কেল্লা
৭. ------ সালের যুদ্ধে তিতুমীর পরাজিত ও নিহত হন।
উত্তর : ১৮৩১
৮. ১৮৫৭ সালে ------ বিদ্রোহ হয়।
উত্তর : সিপাহি
৯. সিপাহি বিদ্রোহের নেতৃত্ব দেন ------।
উত্তর : মঙ্গল পা-ে
১০. সিপাহিদের মধ্যে ------ সংখ্যাধিক্য ছিল।
উত্তর : ভারতীয়দের
১১. সিপাহি বিদ্রোহে মোট ------ ভারতীয় সিপাহি ছিল।
উত্তর : তিন লাখ
১২. সিপাহি বিদ্রোহে ভারতের বিভিন্ন এলাকার সৈন্যদের
------ বিশৃঙ্খলা তৈরি হয়েছিল।
উত্তর : সামাজিক
১৩. ------ বাংলায় নবজাগরণ ঘটে।
উত্তর : উনিশ শতকে
১৪. বিশ শতক পর্যন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ------ চলতে থাকে।
উত্তর : আন্দোলন
১৫. শিক্ষা প্রসার এবং নবজাগরণের ফলে
------ চেতনা বিস্তার লাভ করে।
উত্তর : দেশপ্রেমের
১৬. ------ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করে।
উত্তর : ১৮৮৫
