সংবিধানের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) গঠনে আইন প্রণয়ন করার বাধ্যবাধকতা আছে বলে জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, ‘স্বাধীনতার ৫০ বছর পরেও নির্বাচন কমিশন গঠনে দেশে একটি আইন নেই। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই, সংবিধানের আলোকে আইনের মাধ্যমেই নির্বাচন কমিশন গঠন হবে।’ গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
×
