বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ক্ষমতা হাতছাড়া হয়ে যাওয়ার ভয়েই আওয়ামী লীগ সরকার সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। এমনকি মৃতদের বিরুদ্ধেও মামলা করছে সরকার।’
গতকাল মঙ্গলবার বিএনপি সমর্থিত সংগঠন ‘পাওয়ার অফ ইউথ’-এর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।’
