সাভারে মাতাল অবস্থায় সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগে পাথালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সুমন প-িকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় সুমন প-ির বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম।
এর আগে সোমবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকার জাতীয় স্মৃতিসৌধের সামনে কর্তব্যরত পুলিশ সদস্য গাড়িচালক রাশিদুল ইসলামের ওপর হামলা করেন সুমন প-ি। এ সময় ঘটনাস্থলে ছিলেন এসআই হাচিব শিকদার।
গ্রেপ্তার সুমন আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চাকলগ্রাম এলাকার মৃত শাহ আলমের ছেলে। বর্তমানে পাথালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।
