সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৯ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৬ হাজার ৫৪৫ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

আটক নারীকে মঙ্গলবার রাত আটটার দিকে উখিয়া থানায় সোপর্দ করা হয়।

আটক রেহেনা বেগম উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ২ ইস্টের বাসিন্দা গোল মোহাম্মদের স্ত্রী।

মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন পুলিশ সুপার নাইমুল হক স্বাক্ষরিত এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়। আটককৃতকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি আহমেদ সন্জুর মোরশেদ বলেন মাদকদ্রব্য আইনে মামলা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত