আনকাট সেন্সর পাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫০ পিএম

আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ও আজমেরী হক বাঁধন অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’ আনকাট সেন্সর পাচ্ছে বলে জানা গেছে।

বুধবার সিনেমাটি প্রদর্শনের পর সেন্সর কর্তৃপক্ষ কর্তন ছাড়াই মুক্তির অনুমতির দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সেন্সর বোর্ডের একজন সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিনেমাটিত প্রদর্শনের পর আনকাট সেন্সর প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে সিনেমা সংশ্লিষ্টরা সেন্সর সনদ পেতে পারেন।

এর আগে, গত রবিবার সেন্সর বোর্ডে জমা পড়ে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি।

বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের 'আনসার্টেন রিগার্ড' বিভাগে অংশ নেয় 'রেহানা মরিয়ম নূর'। এরপর প্রদর্শীত হয়েছে মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ডাক পেয়েছে বুসান ও ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট অব লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল থেকে।

বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত