লেখক ও গবেষক ফয়সাল আহমেদ সম্পাদিত নদীবিষয়ক বই ‘প্রিয় নদীর গল্প’ প্রকাশিত হয়েছে। সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘জাগতিক প্রকাশন’ বইটি প্রকাশ করেছে।
বাংলাদেশ ও ভারতীয় ৩১ লেখকের নদী নিয়ে আশা-হতাশার বাস্তব এবং একই সাথে কল্পনার আখ্যান দিয়ে সাজানো হয়েছে ‘প্রিয় নদীর গল্প’বইটি।
বাংলাদেশি লেখকদের তালিকায় আছেন- ফারুক মাহমুদ, সৈয়দ কামরুল হাসান, হামিদ কায়সার, মনি হায়দার, সত্যজিৎ রায় মজুমদার, রেজাউল করিম, রুখসানা কাজল, মু আ লতিফ, সুমন কুমার দাশ, সন্তোষ কুমার শীল, মোহাম্মদ এজাজ, মুহাম্মদ মনির হোসেন, পিয়াস মজিদ, মাসুম মাহমুদ, হাসান মাহবুব, মো. ইউসুফ আলী, মনির হোসেন, আলম মাহবুব, আলিফ আলম।
ভারতীয় লেখকদের তালিকায় আছেন- গৌতম অধিকারী, রাজেশ ধর, তাপস দাস, সুপ্রতিম কর্মকার, তুহিন শুভ্র মণ্ডল, শৌভিক রায়, শুভময় পাল, শর্মিষ্ঠা কর, সুস্মিতা চক্রবর্তী, সুদর্শন ব্রহ্মচারী, কৌশিক বিশ্বাস, মনোনীতা চক্রবর্তী।
বইটির প্রকাশক জানিয়েছেন, ঢাকার কাঁটাবনের কনকর্ড টাওয়ারের জাগতিক প্রকাশনের বিক্রয়কেন্দ্রে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়া উজান প্রকাশনের বিক্রয়কেন্দ্র ও অনলাইন বুকশপ রকমারি ও কানামাছি ডটকমেও বইটি পাওয়া যাচ্ছে।
বইটির প্রচ্ছদ করেছেন সমর মজুমদার। পৃষ্ঠা সংখ্যা ১৬০। মূল্য ৩২০।
