বিশ্ব পর্যটন দিবসে বাপকের কর্মসূচি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:৫২ পিএম

আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২১ উদযাপন উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশন (বাপক)  ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, বাংলাদেশ পর্যটন করপোরেশনের সকল হোটেল-মোটেলে আগত অতিথিদের জন্য আবাসনের ওপর এক দিনের জন্য ৩০% ডিসকাউন্ট অফার। ২৭ সেপ্টেম্বর সকাল থেকে আগারগাঁওয়ের পর্যটন ভবনে দিনব্যাপী লাইভ কুকিং শো। এছাড়া ২৬ সেপ্টেম্বর বিকেলে রয়েছে ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং বাংলাদেশের পর্যটন শিল্প’ শীর্ষক জুম সেমিনার। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত