বরিশালে যুবক হত্যা দুইজনের মৃত্যুদন্ডের রায়

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৫ পিএম

বরিশালের উজিরপুর উপজেলা পৌর শহরে সোহাগ সেরনিয়াবাত নামে এক যুবককে কুপিয়ে হত্যার মামলায় দুজনের মৃত্যুদন্ড ও চারজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

গতকাল বুধবার সকালে বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক টি এম মুসা এ রায় দেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১০ জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

মৃতদ্যুদন্ডপ্রাপ্তরা হলেন উপজেলা সদরের ‘দাদা বাহিনীর’ প্রধান জিয়াউল হক লালন মহুরী ও আটিপাড়া গ্রামের রিয়াদ সরদার। যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন উজিরপুর পৌর শহরের বাসিন্দা বিপ্লব পাটনি, ওয়াসিম সরদার, মামুন ও ইমরান। এদের মধ্যে ইমরান পলাতক। বাকিরা রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন।

মামলা থেকে খালাসপ্রাপ্তরা হলেন তারেক হাওলাদার, বাবু দাস, শিমুল, সুজন মল্লিক, সোহাগ তালুকদার, আলতাফ হোসেন, সজিব, সুমন মোল্লা, আলমগীর ও বিপ্লব দাস।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী লস্কর নুরুল হক জানান, ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উজিরপুর উপজেলা শহরের ভিআইপি রোডে সোহাগ সেরনিয়াবাতকে কুপিয়ে হত্যা করা হয়। ৩১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত