দ্বিতীয় অধ্যায় : কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি
বহুনির্বাচনী
১. ওয়েবক্যাম বা ওয়েব ক্যামেরা কীসের রূপ?
ক. মাদারবোর্ড খ. সাধারণ ক্যামেরা
গ. ডিজিটাল ক্যামেরা ঘ. মাইক্রোফোন
২. প্রথম দিকে কোথায় ডিজিটাল ক্যামেরা কম্পিউটারের ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহার করা হতো?
ক. পড়াশোনায় খ. ব্যবসা-বাণিজ্যে
গ. মহাকাশ গবেষণায় ঘ. যুদ্ধবিগ্রহে
৩. বিশেষভাবে তৈরি নিচের কোনটি “ওএমআর” দ্বারা পড়া হয়?
ক. লেখা খ. বই গ. নোট ঘ. দাগ/চিহ্ন
৪. কোথায় ব্যবহারের কারণে ওয়েবক্যামের ব্যাপক ব্যবহার হচ্ছে?
ক. LAN খ. WAN গ. MAN ঘ. STAR
5. OMR এর পূর্ণ নাম-
ক. Operation Market Read
খ. Option Market Reading
গ. Optical Mark Reader
ঘ. Optional Market Reader
৬. কম্পিউটারে ইনপুট যন্ত্র হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
ক. মনিটর খ. ডিজিটাল ক্যামেরা
গ. প্রিন্টার ঘ. র্যাম
৭. ওয়েব ক্যামেরা একটি-
ক. হার্ডওয়্যার খ. সফটওয়্যার গ. প্রোগ্রাম ঘ. বর্ণভিত্তিক
৮. ডিজিটাল ক্যামেরা কম্পিউটারের কোন পোর্টে লাগানো হয়?
ক. ইউএসবি খ. সিরিয়াল গ. প্যারালাল ঘ. ফায়ারওয়্যাল
৯. ল্যাপটপে ওয়েবক্যাম কীভাবে যুক্ত থাকে?
ক. এক্সটারনাল খ. ইন্টারনাল
গ. বিল্টইন ঘ. পিএস/২ পোর্ট
১০. ওয়েব ক্যামেরার সঙ্গে নিচের কোনটির সরাসরি সংযোগ থাকে?
ক. মোবাইল ফোনের খ. টেলিভিশনের
গ. কম্পিউটারের ঘ. ওয়েবসাইটের
১১. বহুনির্বাচনী প্রশ্নের উত্তরপত্র যাচাইয়ে কোনটি ব্যবহার করা হয়?
ক. এএমআর খ. ওএমআর গ. আইকন ঘ. টিএমআর
১২. ডিজিটাল ক্যামেরাকে কীভাবে কম্পিউটারের সঙ্গে যুক্ত করা হয়?
ক. ক্যাবলের সাহায্যে খ. স্ক্রুর সাহায্যে
গ. এসএসপি পোর্টের সাহায্যে ঘ. ইউএসবি পোর্টের সাহায্যে
১৩. স্ক্যানার কী ধরনের যন্ত্র?
ক. আউটপুট খ. ইনপুট
গ. ইনপুট ও আউটপুট ঘ. মডেম
১৪. OMR সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন কাজে?
ক. বহুনির্বাচনী প্রশ্নের উত্তরপত্র মূল্যায়নে
খ. বর্ণনামূলক প্রশ্নের উত্তরপত্র যাচাইয়ে
গ. ব্যাংকের চেক পরীক্ষণে
ঘ. লেখা ইনপুট করার জন্য
১৫. স্ক্যানার ও ফটোকপিয়ারের মধ্যে পার্থক্য কী?
ক. স্ক্যানার প্রতিলিপির মান ভালো
খ. ফটোকপিয়ার দামে সস্তা
গ. স্ক্যানারে প্রতিলিপি সংরক্ষণ করা যায়
ঘ. স্ক্যানারে কাজ করা সহজ
উত্তর
১. গ, ২. গ, ৩. ঘ, ৪. খ, ৫. গ, ৬. খ, ৭. ক, ৮. ক, ৯. গ, ১০. গ, ১১. খ, ১২. ঘ, ১৩. খ, ১৪. ক, ১৫. গ
