সিকিউরিটিজ বেচাকেনার জন্য এবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের নতুন ২৩ ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেটের (ট্রেক) অনুমোদন দিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল কমিশনের নিয়মিত সভায় সিএসইর নতুন ট্রেকের অনুমোদন দেওয়া হয়। এ নিয়ে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মোট ৮৮টি নতুন ট্রেকের অনুমোদন দিল এসইসি, যার মধ্যে ৫৫টি ডিএসইর।
গতকাল সিএসইর অনুমোদন পাওয়া ট্রেকগুলো হচ্ছে ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, এমটিবি সিকিউরিটিজ, পদ্মা ব্যাংক সিকিউরিটিজ, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ, এনএলআই সিকিউরিটিজ, বেক্সিমকো সিকিউরিটিজ, শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কোং লিমিটেড, হযরত আমানত শাহ সিকিউরিটিজ, ডেটন সিকিউরিটিজ, মার্চেন্ট সিকিউরিটিজ, এসবিএসি ব্যাংক সিকিউরিটিজ, এসএফআইএল সিকিউরিটিজ, ব্রিজ স্টক অ্যান্ড ব্রোকারেজ, কলম্বিয়া শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ, বিপ্লব হোল্ডিংস, রহমান ইকুইটি ম্যানেজমেন্ট, বিনিময় সিকিউরিটিজ, মোনার্ক হোল্ডিংস, ডায়নেস্টি সিকিউরিটিজ, এএনসি সিকিউরিটিজ, বি অ্যান্ড বিএসএস ট্রেড ইন্টারন্যাশনাল, মেট্রিক্স সিকিউরিটিজ ও ডিপি৭ লিমিটেড।
এর আগে গত ৪ সেপ্টেম্বর ডিএসইর অনুমোদন পাওয়া ৫৫টি ট্রেকের মধ্যে ৫২টির ট্রেক সনদ বিতরণ করা হয়।
