ভুয়া নিয়োগপত্র দিয়ে নিয়েছে কোটি টাকা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১২:৫২ এএম

চাকরি দেওয়ার প্রতিষ্ঠান খুলে ভুয়া নিয়োগপত্র দিত আস্থা গেটওয়ে লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান। এমনকি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলেও প্রতারণা করে আসছিল। এভাবে তারা হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা। এমন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আস্থা গেটওয়ে লিমিটেড চেয়ারম্যান মো. আল আমিন (৪৮) ও এমডি হারুনর রশীদ বাদলকে (৪৩)। গত বুধবার গভীর রাতে রাজধানীর ভাটারা থানা এলাকায় আস্থা গেটওয়ে লিমিটেডের ওই প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সিআইডি।

গতকাল বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. ইমাম হোসেন বলেন, দীর্ঘদিন ধরে চক্রটি প্রতারণা করে আসছিল। এ ধরনের একাধিক অভিযোগের পর আস্থা গেটওয়ে লিমিটেডের চেয়ারম্যান মো. আল আমিন ও এমডি হারুনর রশীদ বাদলকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, ‘তারা ভুয়া কোম্পানি খুলে দীর্ঘদিন ধরে এই প্রতারণা চালিয়ে আসছেন। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির বিজ্ঞাপন দিতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত