বশেমুরবিপ্রবির শিক্ষকের সংবাদ সম্মেলন

গৃহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৯ পিএম

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাবেক উপাচার্য (রুটিন দায়িত্ব) ও বর্তমানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহানের বিরুদ্ধে ওঠা গৃহকর্মীকে যৌন হয়রানি অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।

গতকাল শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা বলেন তিনি। এ সময় তার সহধর্মিণী ও বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মোছা. হালিমা খাতুন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, সাবেক উপাচার্যের (অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন) কিছু সুবিধাবাদী চক্র আমার দায়িত্ব পালনের সময় অবৈধ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে এবং এখনো হচ্ছে। তারা আমার কাজের প্রতি ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন সময়ে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে আমার মানসম্মান ক্ষুণœ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর অধ্যাপক ড. মো. শাহজাহানের বিরুদ্ধে গৃহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। তবে ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ঘটেনি এবং অভিযোগকারী এ বিশ্ববিদ্যালয়ের কেউ নয় বলে ওই গৃহকর্মীর অভিযোগ গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত