বাংলা টাইগার্সের কোচ স্টুয়ার্ট ল

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৯ পিএম

আবুধাবি টি-১০ লিগে বাংলাদেশি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্সের কোচ হচ্ছেন বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল। এই অস্ট্রেলিয়ানের অধীনেই ২০১১-১২-এ প্রথমবারের মতো এশিয়া কাপ ফাইনাল খেলে বাংলাদেশ। শুধু কোচই নয়, আসন্ন টুর্নামেন্টে নিজেদের আইকন ক্রিকেটারও ঠিক করেছে বাংলা টাইগার্স। এবার থাকছেন ফ্যাফ ডু প্লেসি। নিশ্চিতভাবে তার কাঁধেই উঠবে নেতৃত্ব। আগের আসরে বাংলা টাইগার্সে কোচ ছিলেন আফতাব আহমেদ। তাছাড়া ব্যাটিং পরামর্শক হিসেবে থাকছেন একজন ইংলিশ, সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান পল নিক্সন। আর বোলিং কোচের দায়িত্বে থাকছেন সাবেক অজি পেসার শন টেইট। কোচিং স্টাফ পরিবর্তনের পাশাপাশি খেলোয়াড়েও বদল আনবে দলটি। আগেরবারের আইকন আফিফ হোসেনের বদলে আইকন এবার ডু প্লেসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত