বহুদিন পর দেখা মিলল প্রিয়ন্তীর, সঙ্গে আসিফ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫৭ পিএম

২০১৫ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘চুপি চুপি প্রেম’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রূপালি জগতে পা রাখেন প্রিয়ন্তী। ছবিটিতে তার নায়ক ছিলেন সাইমন সাদিক। ছবিটি বেশ আলোচনার জন্ম দিলেও এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি প্রিয়ন্তীকে। ৬ বছর পর তাকে পাওয়া গেল মিউজিক ভিডিওতে।

‘ভুল’ শিরোনামে এই মিউজিক ভিডিওতে প্রিয়ন্তীর সঙ্গে জুটি গড়েছেন মডেল-অভিনেতা আসিফ আহসান খান। আসিফ বর্তমানে নাটক, সিনেমা ও মিউজিক ভিডিওতে অভিনয় করছেন। এবার দেখা মিলল নতুন মিউজিক ভিডিওতে।

গানটি গেয়েছেন রুবেল খন্দকার। এতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। সংগীত আয়োজন করেছেন ওয়াহিদ শাহীন। ১৭ সেপ্টেম্বর, শুক্রবার রাজ এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত হয়েছে।

এ প্রসঙ্গে আসিফ বলেন, ‘ভুল’ এই শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। ছোট একটি ভুল সারা জীবনের কান্না। আবার ভুল থেকেই আমরা শিক্ষা নেই। গানের কথার সাথে মিল রেখে মনোরম লোকেশনে গানের নান্দনিক ভিডিও নির্মিত হয়েছে। আশা নয়, বিশ্বাস দর্শক গানচিত্রটি পছন্দ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত