সপ্তম শ্রেণি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৫ পিএম

দ্বিতীয় অধ্যায় : কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি

বহুনির্বাচনী

১. কী ব্যবহার করে বর্তমানে এলাকাকে তীক্ষè দৃষ্টিতে মনিটর করা যায়?

ক. মাইক্রোওয়েভ খ. সিসি টিভি গ. ক্যামেরা  ঘ. সিটি স্ক্যান

২. নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়?

ক. ওয়েবক্যাম                 খ. প্রিন্টার    

গ. ওএমআর                   ঘ. জয়স্টিক

৩. ওয়েবক্যাম ব্যবহার করা হয়

i. ভিডিও কনফারেন্সে  ii. ইন্টারনেটে ছবি পাঠাতে

iii. কথা বলতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii          খ. i ও iii        গ. ii ও iii    ঘ. i, ii ও iii

৪. ওয়েব ক্যামেরা হলো

i. ডিজিটাল ক্যামেরার বিশেষ রূপ  ii. ইনপুট হিসেবে কাজ করে

iii. ল্যাপটপ কম্পিউটারে বিল্টইন থাকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii          খ. i ও iii        গ. ii ও iii    ঘ. i, ii ও iii

৫. স্ক্যানার ডিজিটাল প্রতিলিপি তৈরি করতে পারে

i. ছবির     ii. ডকুমেন্টের    iii. বস্তুর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii          খ. i ও iii        গ. ii ও iii    ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

কামাল সাহেব তার ছেলে ও মেয়েকে নিয়ে জাতীয় জাদুঘরে গেলেন। তার ছেলেমেয়ে ওপরের দিকে তাকিয়ে একটি ক্যামেরা সম্পর্কে জানতে চাইলে কামাল সাহেব সেগুলো সম্পর্কে তাদের বলেন।

৬. কামাল সাহেবের ছেলেমেয়ে ওপরে কী দেখতে পেল?

ক. কম্পিউটার                  খ. ফটোকপি মেশিন

গ. ওয়েবক্যাম                  ঘ. প্লটার

৭. ক্যামেরাগুলো ব্যবহার করা হয়

i. নিরাপত্তার জন্য  ii. অপরাধ দমনে  iii. ভিডিওচিত্র ধারণ করতে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর           খ. র ও ররর         গ. রর ও ররর    ঘ. র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

তানিয়া গ্রামে যাওয়ার সময় সঙ্গে ল্যাপটপ, মোবাইল ফোন, ডিজিটাল ক্যামেরা, ক্যামেরার জন্য আলাদা মেমোরি কার্ড এবং মোবাইল ফোনের সঙ্গে মাইক্রোফোন নিয়ে যায়। রাতে ল্যাপটপ ব্যবহার করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মায়ের সঙ্গে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ব্যাখ্যা করে।

৮. তানিয়ার ল্যাপটপে কোনটি থাকার কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলাপচারিতা সম্ভব হয়েছে?

ক. মেমোরি   খ. মাউস   গ. স্ক্যানার   ঘ. ওয়েবক্যাম

৯. গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে তানিয়া ব্যবহার করবে

i. ডিজিটাল ক্যামেরা  ii. মাইক্রোফোন  iii. মোবাইল ফোন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii          খ. i ও iii        গ. ii ও iii    ঘ. i, ii ও iii

১০. কোনটির মাধ্যমে স্থিরচিত্র বা ভিডিওচিত্র কম্পিউটারে ইনপুট হিসেবে প্রবেশ করানো যায়?

ক. ডিজিটাল ক্যামেরার             খ. ওয়েব ক্যামেরার

গ. নেটওয়ার্ক              ঘ. ডকুমেন্টের প্রতিলিপির

উত্তর

১. খ, ২. ক, ৩. ক, ৪. ঘ, ৫. ঘ, ৬. গ, ৭. ঘ, ৮. ঘ, ৯. খ, ১০. খ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত