রান্নার সময় হাতে হলুদ লেগে নখ হলুদ হয়ে যায়। নখ থেকে হলুদের ছোপ দূর করতে কিছু পরামর্শ
নারকেল তেল
নারকেল তেল সামান্য গরম করে নিন। তারপর সেই তেল মাসাজ করুন আঙুলে ও নখে। দুই মিনিট অপেক্ষার পর একটা ভেজা তুলো দিয়ে নখ মুছে নিন। নখ থেকে দ্রুত দূর হয়ে যাবে হলুদ ছোপ। হাত ম্যানিকিওর করা থাকলে ক্ষতি হবে না একদম।
বেকিং সোডা ও লেবুর রস
আধ চা চামচ বেকিং সোডার মধ্যে অর্ধেক লেবুর রস চিপে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণটা আঙুলে আর নখের ওপর ঘষে ঘষে লাগান। এক মিনিট পর ধুয়ে ফেলুন সাবান দিয়ে। নখ থেকে দাগ দূর হওয়ার পাশাপাশি হাত হয়ে উঠবে সুগন্ধি। তবে এরপর অবশ্যই ভালো কোনো ময়েশ্চারাইজার লাগাতে হবে।
ভিনেগার ও পানি
এক চা চামচ ভিনেগার ও কোয়ার্টার কাপ পানি মিশিয়ে নিন। তার মধ্যে নখ ডুবিয়ে রাখুন এক মিনিটের জন্য। হাতের উজ্জ্বল ভাব ফিরে আসবে মুহূর্তেই।
লেবু
হালকা গরম পানিতে লেবুর টুকরো দিয়ে হাত ভিজিয়ে রাখুন ১/২ মিনিট। এতে নখের হলুদ ছোপ দূর হবে।
টুথপেস্ট
নখের হলুদ ছোপ তুলে ফেলার আরও একটি ভালো উপায় টুথপেস্ট। বিশেষ করে জেল টুথপেস্ট হলে বেশি ভালো হয়। টুথব্রাশ ভিজিয়ে নিয়ে টুথপেস্ট লাগিয়ে ১/২ মিনিট নখে ঘষে নিন। পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।
