দিনাজপুরে কাউন্টার টেররিজম ইউনিটের অভিযানে আটক ১১ জঙ্গিকে আদালতে সোপর্দ করে ৫ দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে। বিচারক ২১ সেপ্টেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করে আটক ১১ জঙ্গিকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।
গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুরের আদালতে ১১ জঙ্গিকে আনা হয়। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক লিমেন্ট রায়ের আদালতে সোপর্দ করে দিনাজপুর সদর, বিরল ও বোচাগঞ্জ থানার সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তারা আটক ১১ জঙ্গিকে ৫ দিন করে রিমান্ড আবেদন করেন। বিকেলে বিচারক ২১ সেপ্টেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
