নৌখাতে দুর্নীতি ও অনিয়ম বন্ধে দুর্ঘটনা তদন্ত, নকশা অনুমোদন ও মাস্টার-ড্রাইভারশিপ পরীক্ষার দায়িত্ব নৌপরিবহন অধিদপ্তর থেকে প্রত্যাহার করে বিশেষজ্ঞ কমিটির কাছে দেওয়ার আহ্বান জানিয়েছে গ্রিন ক্লাব অব বাংলাদেশ (জিসিবি)।
গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে শনিবার এক আলোচনা সভায় সংগঠনের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। এ সময় নৌযান শ্রমিকদের দ্রুত টিকার আওতায় আনাসহ ১৫ দফা সুপারিশও করা হয়।
জিসিবির কর্মকা-ের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সবুজ সিকদার বলেন, ১৫টি সুপারিশের সবগুলোই সময়োপযোগী। আশা করি, সরকার এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে।
সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল ভদ্রর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, মিডিয়া ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্টের (মেড) নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ।
