আজ থেকে নতুন রুটিন

অষ্টম ও নবম শ্রেণির ক্লাস সপ্তাহে দুদিন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩৪ এএম

স্কুল-কলেজ খোলার ঘোষণা দেওয়ার সময় সরকারের তরফ থেকে বলা হয়েছিল পর্যায়ক্রমে ক্লাসের সংখ্যা বাড়বে। সে অনুযায়ী অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস একদিন থেকে বাড়িয়ে সপ্তাহে দুদিন করা হয়েছে। এ জন্য ক্লাস রুটিন পরিবর্তন করা হয়েছে; যা আজ রবিবার থেকে কার্যকর হবে। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি আদেশ দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

দেড় বছর বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি শ্রেণি কার্যক্রম চালু হয়েছে। ওইদিন থেকে প্রতিদিন এসএসসি-এইচএসসি সমমানপরীক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম পরিচালিত হচ্ছে। আর সপ্তাহে একদিন করে অন্যান্য শ্রেণির পাঠদান চলছে। তবে করোনা সংক্রমণ নেমে আসায় এই সূচিতে পরিবর্তন আনা হয়েছে।  

নতুন সূচি অনুযায়ী, প্রতি সপ্তাহের শনিবার নবম শ্রেণি ও ২০২১ সালের এসএসসি এবং ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম চলবে। রবিবার অষ্টম শ্রেণি ও ২০২১ সালের এসএসসি এবং ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম চলবে। সোমবার সপ্তম শ্রেণি ও ২০২১ সালের এসএসসি এবং ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম চলবে। মঙ্গলবার ষষ্ঠ শ্রেণি ও ২০২১ সালের এসএসসি এবং ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম চলবে। বুধবার নবম শ্রেণি ও ২০২১ সালের এসএসসি এবং ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম চলবে। বৃহস্পতিবার অষ্টম শ্রেণি ও ২০২১ সালের এসএসসি এবং ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম চলবে। এদিকে প্রাথমিক শিক্ষায়ও ক্লাস বাড়ানোর চিন্তা করছে সরকার। যা দু-একদিনের মধ্যে কার্যকর হতে পারে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত