হিলি দিয়ে দেশে ফিরতে লাগবে না অনাপত্তিপত্র

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪৫ এএম

চিকিৎসাসহ বিভিন্ন কাজে ভারতে যাওয়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এখন থেকে সপ্তাহের সাত দিনই দেশে ফিরতে ফিরবেন। এ সময় আগের মতো বাংলাদেশ হাইকমিশন থেকে কোনো ধরনের অনাপত্তি পত্র লাগবে না।

গত ১৬ সেপ্টেম্বর এসংক্রান্ত একটি নির্দেশনা হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এসেছে যা ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। যার ফলে এখন যারা ভারত পত্র লাগছে না। তবে আগমন চালু থাকলেও ভারতের কারণে হিলি দিয়ে এখন পর্যন্ত পাসপোর্টে বহিঃগমন প্রক্রিয়া শুরু হয়নি।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি সেকেন্দার আলী বলেন, সম্প্রতি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াতের নতুন একটি নির্দেশনা এসেছে। যাতে বলা হয়েছে আগে সপ্তাহে তিন দিন ভারত থেকে দেশে ফেরা গেলেও এখন থেকে সপ্তাহের সাত দিনই এই পথ দিয়ে আগের মতো সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভারত থেকে পাসপোর্ট যাত্রীরা দেশে ফিরতে পারবেন। আগে দেশে ফিরতে ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে যে অনাপত্তি পত্র লাগত নতুন নির্দেশনায় সেটি বাতিল করা হয়েছে। তবে দেশে ফেরা সব পাসপোর্ট যাত্রীকে অবশ্যই ৭২ ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর টেস্টে করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক থাকতে হবে। এখানে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম দায়িত্ব পালন করবেন যাদের করোনার উপসর্গ থাকবে তাদের পরীক্ষা করবেন পজিটিভ হলে অবশ্যই আগের মতো তাকে আইসোলেশনে থাকতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত