ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১২:১৫ এএম

বরিশালে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা ও সারা বছর কাজের দাবিসহ ৮ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন।

গতকাল রবিবার সকাল ১০টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি এম.এ জলিলের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন বরিশাল জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ও বাংলাদেশ ইমারত নির্মাণ কারিগরি শ্রমিক ইউনিয়নের নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত