আন্তর্জাতিক মঞ্চে চোখ হ্যান্ডবল ফেডারেশনের

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ০৫:১২ এএম

দেশের অন্যতম সক্রিয় ক্রীড়া ফেডারেশন হ্যান্ডবল ফেডারেশন। বছরজুড়েই তাদের ঘরোয়া কর্মকা- থাকে। এবার তারা চোখ রাখছে আন্তর্জাতিক মঞ্চে। আগামী বছর ইসলামিক সলিডারিটি গেমসে মহিলা দল পাঠাতে চায় ফেডারেশন। নিজেদের ইচ্ছের কথা এরমধ্যেই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে জানিয়েছে ফেডারেশনটি। বিওএ সবুজ সঙ্কেত দিলে মেয়েদের দল নিয়ে মাঠে নেমে পড়বে তারা। গতকাল জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এক অনুষ্ঠানে এমনটা জানিয়েছেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আজ থেকে ফেডারেশনটি শুরু করতে যাচ্ছে অনূর্ধ্ব ১৭ জাতীয় যুব চ্যাম্পিয়নশিপ। বালক ও বালিকা বিভাগে সেরার লড়াইয়ে নামবে খেলোয়াড়রা। এই আয়োজনের সংবাদ সম্মেলনে কোহিনুর বলেন, ‘সামনে ইসলামিক গেমসে আমাদের মহিলা দল অংশগ্রহণ করতে পারে। বিষয়টি প্রক্রিয়াধীন আছে। বিওএ অনুমতি দিলেই আমরা বিষয়টি আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দলের প্রস্তুতি শুরু করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত