প্রথম এসওএফআরভিত্তিক লেনদেন করল প্রাইম ব্যাংক

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ০৫:২০ এএম

প্রাইম ব্যাংক সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট (এসওএফআর) ব্যবহার করে প্রথম  লেনদেন সফলভাবে সম্পন্ন করেছে। ২০২৩ সালের জুনের পর থেকে বহুল প্রচলিত লন্ডন-ইন্টারব্যাংক-অফারড-রেট (লাইবর) এর যুগ শেষ হয়ে যাচ্ছে। নতুন বৈশ্বিক বিকল্প মানদন্ড হিসেবে এসওএফআরভিত্তিক ট্রানজেকশন প্রাইম ব্যাংকের জন্য একটি অগ্রাধিকারমূলক পদক্ষেপ।

আন্তর্জাতিক আন্তঃব্যাংক ঋণের সুদের হার নির্ধারণে লাইবর দীর্ঘদিন ধরে সবচেয়ে নির্ভরযোগ্য মানদন্ড হিসেবে ব্যবহৃত হতো। তবে আর্থিক লেনদেনে মার্কিন ডলারের তহবিল ব্যয় নিরূপণে এসওএফআর ইতিমধ্যে বিকল্প নির্ভরযোগ্য মানদন্ড হিসেবে স্বীকৃত। লাইবরভিত্তিক ঋণের বাইরে প্রাইম ব্যাংক নিউইয়র্কের ওয়েলস ফার্গো ব্যাংকের সঙ্গে গত ২৫ আগস্ট একটি এসওএফআরনির্ভর লেনদেন করে।

এই লেনদেন সম্পর্কে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ বলেন, ‘আমরা এসওএফআরনির্ভর একটি সফল লেনদেন সম্পন্ন করতে পেরে আনন্দিত। লাইবর পরবর্তী সময়ে প্রস্তুতি নেওয়ার জন্য এটি আমাদের জন্য একটি অগ্রগণ্য পদক্ষেপ। ইন্টারন্যাশনাল ট্রেড অর্থায়নে নেতৃস্থানীয় ব্যাংক হিসেবে আমরা আমাদের করপোরেট কাস্টমারদের মার্কিন ডলার ভিত্তিক ট্রেড এবং লোন প্রোডাক্টে আরও ভালোভাবে  সেবা দিতে পারব।’ বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত