বগুড়ায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) জেলা অফিস ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে সদরে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে ওজন ও পরিমাপে কম দেওয়ায় দত্তবাড়ী এলাকায় অবস্থিত মেসার্স শতাব্দী ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন বিএসটিআই জেলা অফিস, বগুড়ার পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও সহকারী পরিচালক (মেট্রোলজি উইং) মোঃ জুলফিকার আলী। বিজ্ঞপ্তি।
