ধর্ষণচেষ্টার অভিযোগে কনস্টেবল গ্রেপ্তার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৯ এএম

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী পিয়ারা বাগান এলাকায় ধর্ষণচেষ্টার অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মনিরুজ্জামান (২৩)। তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) উত্তরায় কর্মরত ছিলেন। গত শনিবার মধ্যে রাতে স্থানীয়রা তাকে ধরে থানায় হস্তান্তর করে। এ ঘটনায় গতকাল রবিবার সকালে ওই নারী বাদী হয়ে জিএমপি কোনাবাড়ি থানায় একটি মামলা করেছেন। কোনাবাড়ী থানার এসআই শাখাওয়াত ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে রাজধানীর পূর্ব রামপুরায় এক নারীকে (২৫) দল বেঁধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, শরীফ নামে একজনের সঙ্গে তার বোনের পরিচয় হয়। বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে সে অনৈতিক সম্পর্ক করে। শনিবার রাতে তার বোনকে ডেকে নিয়ে ইব্রাহিম ও মাইনউদ্দিন মিলে রাতভর ধর্ষণ করে ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত