প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি

নাটোরের বিএনপি নেতার সাত বছরের জেল

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ০২:২৭ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে কটূক্তি করায় বিএনপির এক নেতার সাত বছরের সশ্রম কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আক্তার হোসেন (৪৫) নাটোরের সিংড়া উপজেলার রাণীনগর শেরকোল গ্রামের বাসিন্দা। তিনি শেরকোল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ২০১৫ সালের ২ সেপ্টেম্বর রাতে আক্তার হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবি ফেইসবুকে পোস্ট করেন। এতে তিনি আপত্তিকর কথাবার্তা লেখেন।

এ ঘটনায় পরদিন শেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোখলেসুর রহমান বাদী হয়ে সিংড়া থানায় ২০০৬ সালের তথ্যপ্রযুক্তি আইনের (সংশোধন-২০১৩) ৫৭ ধারায় একটি মামলা করেন। পরে ২০১৬ সালের ৮ মার্চ সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) দেবব্রত দাস আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত