রাজধানীতে স্ত্রীর হাতে স্বামী খুন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ০২:২৮ এএম

রাজধানীর খিলগাঁওয়ে স্ত্রীর হাতে স্বামী খুন হয়েছেন। তার নাম আবদুর রহমান (৪২)। এ ঘটনায় স্ত্রী নাজমাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে খিদমাহ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। আবদুর রহমানের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কচুয়াকান্দা গ্রামে। তারা দুই ছেলে, এক মেয়ে নিয়ে পূর্ব গোড়ান ৯ নম্বর রোডের মদিনা মসজিদ গলিতে ভাড়া থাকতেন।

খিলগাঁও থানার এসআই সফিকুল ইসলাম জানান, লাশের বুকের বাম পাশে আঘাত রয়েছে। স্ত্রী নাজমাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত