জাতীয় বিশ্ববিদ্যালয়

ফায়ার সার্ভিসের পিজিডি কোর্স চালু

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৪ পিএম

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে চালু হয়েছে জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীনে ‘পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোর্স’। গত সোমবার  মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে এই কোর্সের উদ্বোধন করেন জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। এ সময় উপাচার্য ফায়ার সার্ভিসের অগ্নিসেনাদের অগ্নিনির্বাপণের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ও মহড়া পরিদর্শন করেন। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে এই তথ্য জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত