কক্সবাজারে রিসোর্টে নারী পর্যটকের লাশ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৪ পিএম

কক্সবাজারের রিসোর্ট থেকে ফারজানা (২৪) নামে এক নারী পর্যটকের লাশ উদ্ধার করেছে টুরিস্ট পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের কলাতলী আমারী রিসোর্ট নামে একটি হোটেল থেকে এ নারী পর্যটকের লাশ উদ্ধার করা হয়।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে খবর পেয়ে ওই থেকে লাশটি উদ্ধার করা হয়। হোটেলে ওঠার সময় গেস্ট এন্ট্রি বইতে তাদের বাড়ি কুমিল্লা চান্দিনা থানা লিখা হয়। যদিও ঠিকানা সঠিক কিনা সে ব্যাপারে সন্দেহ আছে বলে জানান এএসপি মো. মহিউদ্দিন।

তিনি জানান, সাগর নামে এক ছেলের সঙ্গে ওই নারী গতকাল মঙ্গলবার সকালে ওই রিসোর্টে ওঠে। এসময় বেলা ১১টায় ওই রুমের কোনো সাড়া শব্দ না পেলে হোটেল কর্র্তৃপক্ষ দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফারজানার মরদেহ দেখতে পায়। কিন্তু এখনো ছেলে সাগরের কোনো খোঁজ পাওয়া যায়নি। হোটেল কর্র্তৃপক্ষ আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করি।

তিনি আরও জানান, এ ব্যাপারে তাদের সঠিক পরিচয় ও তথ্য নিয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত