বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে প্রথম সোনালী ব্যাংক

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৪ পিএম

দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে ২০২০-২১ অর্থবছরের জন্য সম্পাদিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে সব সরকারি ব্যাংকের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক ক্যাটাগরিতে সোনালী ব্যাংক ৯২ দশমিক ৮ পয়েন্ট পেয়ে অতি উত্তম মানদ-ে প্রথম স্থান অর্জন করেছে।

সোনালী ব্যাংকের এমডি মো. আতাউর রহমান প্রধান বলেন, করোনার মধ্যেও এই অর্জনের পেছনে সোনালী ব্যাংকের আইটি খাতে যুগান্তকারী পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, গ্রাহকদের এখন সিংহভাগ ব্যাংকিং সম্পন্ন করার জন্য ব্যাংকে আসতে হয় না। সোনালী ব্যাংক উদ্ভাবিত মোবাইল অ্যাপস ‘সোনালী ই-সেবার’ মাধ্যমে ঘরে বসেই এখন হিসাব খোলা যায়। এই অ্যাপসের মাধ্যমে প্রায় ৮০ হাজার অ্যাকাউন্ট খোলা হয়েছে অতি অল্প সময়ের মধ্যেই। এ ছাড়া ‘ই-ওয়ালেট’ মোবাইল অ্যাপস ব্যবহার করে গ্রাহকরা এখন ঘরে বসেই ব্যাংকিং করতে পারছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত