ইন্তার শীর্ষে

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৯ পিএম

ফিওরেন্তিনার কাছে ২৩ মিনিটে গোল হজম করে সিরি আ’র শীর্ষস্থান হারানোর ভয় ধরেছিল ইন্তার মিলানের। কিন্তু শেষ পর্যন্ত ৩-১-এর জয় তুলে নিয়েছে তারা। রিকার্দো সোত্তিলের ২৩ মিনিটের গোলে পিছিয়ে পড়া ইন্তার ৫২ ও ৫৫ মিনিটে দু’গোল করে এগিয়ে যায়। মাতেও দার্মিয়ান সমতা ফেরানোর তিন মিনিটের মধ্যে গোল করেন এডিন জেকো। ৮৭ মিনিটে ইভান পেরিসিচ তৃতীয় গোল করেন। ৫ ম্যাচে এখনো হারেনি ইন্তার। মঙ্গলবার আতালান্তা ২-১ গোলে সাসুলোকে হারিয়ে চারে উঠে এসেছে। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত