কোকা-কোলা বাংলাদেশের নতুন এমডি তা জি তুং

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৩ পিএম

জনপ্রিয় কোমল পানীয় কোম্পানি কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন তা জি তুং। গতকাল কোকা-কোলা বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

কোকা-কোলা বাংলাদেশে যোগ দেওয়ার আগে তুং ভিয়েতনামে কোকা-কোলা  বেভারেজের মার্কেট অপারেশনস বিভাগের এক্সিকিউটিভ ছিলেন। তার আগে প্রক্টর অ্যান্ড গ্যাম্বলেও কাজ করেছেন তিনি। ভিয়েতনামের হ্যানয় মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব সার্জন ডিগ্রি পাওয়া তুং পরে হ্যানয় পলিটেকনিক বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে ব্যাচেলর ডিগ্রি এবং ভারতের ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন।

কোকা-কোলা বাংলাদেশে ব্যবসা করছে পাঁচ দশক ধরে। কোকা-কোলা, ডায়েট কোক, স্প্রাইট, ফান্টা, কিনলে পানি, কিনলে সোডা, কোকা-কোলা জিরো, স্প্রাইট জিরো, থামস আপ কারেন্ট এ কোম্পানিরই পণ্য। দেশে কোকা-কোলার পণ্য উৎপাদন ও বিপণনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২২ হাজারের বেশি মানুষ জড়িত বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত