‘হ্যাপি বার্থডে আব্বু ফ্রম আয়রা’ লেখা কেক কাটলেন সৃজিত

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০১:২৭ পিএম

কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের জন্মদিন বৃহস্পতিবার। আর বার্থডে বয়ের জন্য স্পেশাল সেলিব্রেশনের আয়োজন করেছিলেন রাফিয়াত রশিদ মিথিলা ও তার মেয়ে আয়রা।

বুধবার মধ্যরাত থেকেই শুরু হয় সেলিব্রেশন। এই মুহূর্তে কাজের জন্য টানা মুম্বাইতে থাকতে হচ্ছে সৃজিতকে। মিথিলা ও আয়রা মাঝেমধ্যেই সেখানে পরিচালককে সঙ্গ দিতে যাচ্ছেন। আর জন্মদিনে আলাদা সেলিব্রেশন হবে এ তো স্বাভাবিক।

‘হ্যাপি বার্থডে আব্বু ফ্রম আয়রা’ লেখা একটি চমৎকার কেক কেটে জন্মদিন শুরু করেন সৃজিত। আয়রাকে সঙ্গে নিয়েই কেক কাটেন তিনি। সে সময় ক্যামেরার পেছনে ভিডিও করতে ব্যস্ত ছিলেন মিথিলা। মুম্বাইয়ের নামী হোটেলে মিথিলা ও আয়রাকে নিয়ে ফ্যামিলি ডিনার করে জন্মদিন শুরু করেন সৃজিত।

স্বামীর বিশেষ এ দিনে শাফিন আহমেদের ‘আজ তোমার জন্মদিন’ গানটি ফেইসবুকে শেয়ার করেন মিথিলা। ক্যাপশনে তিনি লেখেন, ‘বাংলাদেশের জাতীয় জন্মদিন সংগীত জন্মদিনে তোমাকে উৎসর্গ করলাম সৃজিত।’

শুধু পরিবারের সদস্য নয়, বন্ধু ও সহকর্মীদের শুভেচ্ছা ভাসছেন ‘এক যে ছিল রাজা’ ছবির পরিচালক।

সৃজিতের সঙ্গে বিয়ের পর প্রথম পক্ষের মেয়ে আয়রাকে নিয়ে কলকাতায় স্থায়ী হয়েছেন মিথিলা। বর্তমানে ওই ইন্ডাস্ট্রির তিনটি ছবি আছে তার হাতে। অন্যদিকে আয়রা ভর্তি হয়েছে সেখানকার একটি স্কুলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত