নতুন ইয়ারবাড আনছে রেডমি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১০:২৮ পিএম

বাজারে নতুন ইয়ারবাড নিয়ে এসেছে চীনের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। নতুন এ মডেলের নাম রেডমি বাড ৩। ইন-এয়ার ডিজাইন ছাড়াও ইয়ারবাডটি ২০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। কোয়ালকম কিউসি ৩০৪০ প্রসেসর ছাড়াও রেডমি বাড ৩ ইয়ারবাডে ১২ মিলিমিটারের বড় আকৃতির ড্রাইভার দেওয়া হয়েছে এবং কোয়ালকমের অ্যাপ্টএক্স অডিও ডিকোডিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা ব্লুটুথনির্ভর দারুণ এক অভিজ্ঞতা পাবেন।  রেডমি বাড ৩-এ আছে টাচ কন্ট্রোল। এর মাধ্যমে ইয়ারবাডসের পেছনে ট্যাপ করার মাধ্যমে ব্যবহারকারীরা গান বাজানো, ট্র্যাক পরিবর্তনসহ ফোনকল গ্রহণ করতে পারবেন। দুটি ইয়ারবাডসে দুটি পৃথক মাইক্রোফোন রয়েছে। সব মাইক্রোফোনেই কোয়ালকমের সিভিসি প্রযুক্তি রয়েছে। এ প্রযুক্তি ব্যবহারের ফলে ব্যবহারকারী ভয়েস কলিংয়ের ক্ষেত্রে দূষণমুক্ত শাব্দিক অভিজ্ঞতা পাবেন। সিঙ্গেল চার্জে প্রতিটি ইয়ারবাডই টানা ৫ ঘণ্টা প্লেব্যাক সাপোর্ট দেবে বলে দাবি প্রতিষ্ঠানটির। অন্যদিকে বান্ডেলড চার্জিং কেসের মাধ্যমে ২০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বলেও জানা যায়। এতে আছে কুইক চার্জিং প্রযুক্তি। টাইপ সি পোর্টের মাধ্যমে মাত্র ১০ মিনিটের চার্জে দেড় ঘণ্টা প্লেব্যাক পাওয়া যাবে।

বর্তমানে শুধু চীনের বাজারে এ ইয়ারবাডটি পাওয়া যাবে। এর বাজারমূল্য ২ হাজার ৬০০ টাকা থেকে ৫ হাজার টাকার মধ্যে হতে পারে। বৈশ্বিক বাজারে কবে নাগাদ এ ইয়ারবাড উন্মুক্ত করা হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত