বাউবির বিএ এবং বিএসএস পরীক্ষা আজ শুরু

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০১:২০ এএম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত ব্যাচেলর অব আর্টস ও ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএ/বিএসএস) ২০১৯ সালের পরীক্ষা আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে।

কভিড-১৯ অতিমারীর কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার সঙ্গে সঙ্গেই এ পরীক্ষাটি স্বল্পতম সময়ের মধ্যেই শুরু হতে যাচ্ছে।

দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি কলেজে মোট ৩২৩টি পরীক্ষা কেন্দ্রে সেমিস্টারভিত্তিক এ পরীক্ষায় ৩ লাখ ৮৭ হাজার ৫৯৫ জন শিক্ষার্থীর মধ্যে ২ লাখ ২৫ হাজার ৩৯০ জন ছাত্র এবং ১ লাখ ৬২ হাজার ২০৫ জন ছাত্রী অংশগ্রহণ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত