সাংবাদিকদের শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীর করোনা লক্ষণ তাৎক্ষণিক জানানোর তাগিদ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০২:১২ এএম

কোনো শিক্ষার্থীর মধ্যে যদি করোনার বিন্দুমাত্র লক্ষণও থাকে তাহলে তাৎক্ষণিক অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

করোনায় আক্রান্ত হয়ে মানিকগঞ্জে এক শিক্ষার্থী মারা যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বলেন,‘ওই শিক্ষার্থীর বিষয়ে আমরা খোঁজ নিয়েছি। তার সহপাঠীদের করোনা পরীক্ষা করা হয়েছে। সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে। বিষয়টি আমাদের সার্বক্ষণিক তদারকিতে আছে। অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি আমার আহ্বান, সবাই যেন নিয়ম মেনে শিক্ষাপ্রতিষ্ঠানে আসেন এবং ক্লাস নেন।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘কোনো শিক্ষার্থীর মধ্যে যদি বিন্দুমাত্র করোনার উপসর্গ দেখা দেয় অভিভাবকরা যেন সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিষয়টি অবগত করেন।’ কোথাও যাতে কোনোভাবে স্বাস্থ্যবিধি লঙ্ঘন না হয় সেটির তদারকিও জোরদার করা কথা জানান মন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত