জয়পুরহাটে পৃথক দুই স্থানে বিদ্যুৎস্পর্শে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে পাঁচবিবি উপজেলার ভীমপুর ও কালাই উপজেলার ঝামুট গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, পাঁচবিবির ভীমপুর গ্রামের বাসিন্দা সুবোধ চন্দ্র রায় (৩৫) ব্যাটারিচালিত অটো চালাতেন। শুক্রবার সকালে মুরগির ফার্মে অটোতে চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত পড়ে ঘটনাস্থলেই মারা যান।
জয়পুরহাট সদরের হিচমী গ্রামের বাসিন্দা নির্মাণ শ্রমিক গোলাম আজম (২৬) কালাই উপজেলার ঝামুট গ্রামের রডের কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এতে গোলাম আজম বিদ্যুতায়িত হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
