পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৮ পিএম

সংক্ষিপ্ত প্রশ্ন

১. ‘ছিয়াত্তরের মন্বন্তর’ কী?

উত্তর : বাংলা ১১৭৬ সালে (ইংরেজি ১৭৭০) যে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল তা ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত।

২. কত সালে সিপাহি বিদ্রোহ হয়েছিল?

উত্তর : ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহ হয়েছিল।

৩. তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন কেন?

উত্তর : ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন।

৪. নবাব সিরাজ-উদ-দৌলা পলাশির যুদ্ধে পরাজিত হয়েছিলেন কেন?

উত্তর : সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে।

৫. সিপাহি বিদ্রোহের একটি কারণ লেখ।

উত্তর : সিপাহি বিদ্রোহের একটি কারণ হলো ভারতের বিভিন্ন এলাকার সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হওয়া।

৬. সিরাজ-উদ-দৌলা কত বছর বয়সে বাংলার নবাব হন?

উত্তর : সিরাজ-উদ-দৌলা মাত্র ২২ বছর বয়সে বাংলার নবাব হন।

৭. মঙ্গল পাণ্ডে কোন আন্দোলনের নেতা ছিলেন?

উত্তর : মঙ্গল পাণ্ডে সিপাহি আন্দোলনের নেতা ছিলেন।

৮. বাংলায় ইংরেজদের আগমন ঘটে কেন?

উত্তর : মোঘল আমলে বাংলার সম্পদের প্রতি ইংরেজদের আগ্রহ ছিল। তাই মূলত ব্যবসায় করার জন্য বাংলায় ইংরেজদের আগমন ঘটে।

৯. জমিদারি প্রথার একটি কুফল লেখ।

উত্তর : জমিদারি প্রথার কারণে বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ গরিব হয়ে যায়। আর অল্পসংখ্যক জমিদার অনেক জমির মালিক হন।

১০. তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন?

উত্তর : তিতুমির বর্তমান ভারতের পশ্চিম বাংলার ২৪ পরগনা জেলার নারকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন।

১১. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?

উত্তর : নবাব সিরাজ-উদ-দৌলা।

১২. ঘষেটি বেগম কে ছিলেন?

উত্তর : ঘষেটি বেগম ছিলেন নবাব সিরাজ-উদ-দৌলার খালা।

১৩. পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?

উত্তর : ১৭৫৭ সালে।

১৪. তিতুমির কাদের বিরুদ্ধে যুদ্ধ করেন?

উত্তর : ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেন।

১৫. কত সালে ইংরেজরা ভারত ত্যাগ করতে বাধ্য হয়?

উত্তর : ১৯৪৭ সালে।

১৬. বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত?

উত্তর : বাহাদুর শাহ পার্ক  ঢাকায় অবস্থিত।

১৭. ইউরোপীয় বণিকদের মধ্যে শেষ পর্যন্ত কারা টিকেছিল?

উত্তর : ইউরোপীয় বণিকদের মধ্যে শেষ পর্যন্ত ইংরেজরা টিকেছিল।

১৮. তিতুমির কত সালে নিহত হন?

উত্তর : তিতুমির ১৮৩১ সালে নিহত হন।

১৯. মোঘলরা বাংলাকে কী বলত?

উত্তর : মোঘলরা বাংলাকে যেকোনো জাতির স্বর্গ বলত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত