ফাহিমের ‘কারওয়ান বাজার’ জিতল ‘নিকন ফটো কনটেস্ট’ পুরস্কার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫২ পিএম

জাপানের সবচেয়ে পুরানো এবং সবচেয়ে বড় আলোকচিত্র প্রতিযোগিতা পুরস্কার “নিকন ফটো কনটেস্ট ২০২০-২১” জিতেছেন বাংলাদেশের তরুণ ফটোগ্রাফার শাহরিয়ার আমিন ফাহিম। নেক্সট জেনারেশন ক্যাটাগরিতে “কারওয়ান বাজার” শিরোনামের ছবির জন্য এ পুরস্কার জিতেছেন তিনি।   

ইউরোপ, আমেরিকা, এশিয়া, আফ্রিকা ও ওশেনিয়া মহাদেশের সর্বমোট ১৫০টি দেশের পেশাদার ও অপেশাদার ২৬ হাজার আলোকচিত্রীর পাঠানো ৬৫ হাজারেরও বেশি ছবি থেকে প্রাথমিকভাবে নির্বাচিত হয় ৫৪টি ছবি। এরপর পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া হয় মাত্র ১২টি ছবি, আবার এই ১২টির মধ্যে শুধুমাত্র দুটি ছবি মনোনয়ন পায় ক্যাটাগরি উইনার তালিকায়। যেখানে স্থান করে নেয় শাহরিয়ার আমিন ফাহিমের “কারওয়ান বাজার” ছবিটি।

আগামী নভেম্বরের শেষের দিকে ফাহিমের ছবিসহ ক্যাটাগরি উইওনার ছবিগুলো নিয়ে নিকন নিউইয়র্ক, নিকন লন্ডন আর নিকন টোকিওতে আরও বড় আকারে এক্সিবিশন অনুষ্ঠিত হবে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলিক্ট্রিকাল অ্যান্ড ইনেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে স্নাতক পাশ করা শাহরিয়ার আমিন ফাহিম এ বছর গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। দেশ ও বিদেশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে ৩০টিরও বেশি পুরস্কার জিতেছেন তিনি।

প্রসঙ্গত, ১৯৬৯ সাল থেকে বিশ্বব্যাপী আলোকচিত্রশিল্পীদের জন্য জাপানের ক্যামেরা টেক জায়ান্ট নিকন কর্পোরেশন প্রতি দুই বছর অন্তর আয়োজিত করে আসছে “নিকন ফটো কনটেস্ট”। এবারের ২০২০-২১ সালের সিশনে ওপেন ক্যাটাগরিতে থিম ছিল “কানেক্ট” আর নেক্সট জেনারেশন ক্যাটাগরিতে (আন্ডার ২৫) থিম ছিল ‘প্যাশন’।

সূত্র: ইউএনবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত