লা লিগায় গতকাল হোঁচট খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ। আলাভেজ ১-০ গোলে হারিয়েছে আতলেতিকোকে। মৌসুমে এটি প্রথম হার ডিয়েগো সিমিওনের দলের। ম্যাচের চতুর্থ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে আলাভেজকে এগিয়ে দেন ভিক্টর লাগুয়ারদিয়া। ৭১ শতাংশ বল দখলে রেখেও গোল শোধ দিতে পারেনি আতলেতিকো। ইন্টারনেট।
×
