কমিটি গঠনে অনিয়ম

ঝালকাঠিতে বিএনপির একাংশের প্রতিবাদ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১২:১৬ এএম

ঝালকাঠি সদর উপজেলার দশটি ইউনিয়নে বিএনপির কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির সদর উপজেলা ও ইউনিয়নের সাবেক কমিটির ক্ষুব্ধ নেতাকর্মীরা। গতকাল শনিবার দুপুরে আমতলা রোডের জেলা বিএনপির একাংশের কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে সদর উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়নে কমিটি করা হয়েছে। এসব কমিটিতে অনেক ত্যাগী নেতাকর্মীদের রাখা হয়নি। তারা অবিলম্বে এসব কমিটি বিলুপ্ত করে ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে ইউনিয়নগুলোতে কমিটি দেওয়ার দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত