প্রথম ম্যাচে ব্যাটিং-ই পেলেন না তামিম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৫১ পিএম

নেপালের অখ্যাত এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএলে) একটি উদ্দেশ্য নিয়ে খেলতে গিয়েছেন তামিম ইকবাল। লম্বা সময় টি-টোয়েন্টির বাইরে থাকার জড়তা ঝেরে ফেলা ও ফিটনেস ফিরিয়ে আনা। লিগের প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি কিন্তু ব্যাটিং পাননি। তার দল ব্যাটিংয়ে নামার আগেই বৃষ্টিতে ম্যাচ প- হয়ে যায়। তামিমের দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের অভিষেক ম্যাচ ছিল পোখারা রাইনোসের বিপক্ষে। অবশ্য ম্যাচ হলেও যে তামিম ব্যাটিংয়ে বড় ইনিংস খেলার সুযোগ পেতেন তা নয়। পোখরা ১০ ওভারের মধ্যেই ৬৫ রানে হারিয়েছিল ৭ উইকেট। এরপর বৃষ্টি নামলে আর খেলাই শুরু করা সম্ভব হয়নি। দিনের দ্বিতীয় ম্যাচটিও বাতিল হয় একই কারণে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত