নয়াপল্টনে রূপায়ণের বিনিয়োগ মেলা শুরু

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৯ পিএম

ঢাকার নয়াপল্টনে অবস্থিত সর্বাধুনিক বাণিজ্যিক ভবন ‘রূপায়ণ এফপিএবি টাওয়ার’-এ শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ব্যবসায়িক বিনিয়োগ মেলা।

রবিবার সকাল ১১টায় মেলার উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেটের নির্বাহী পরিচালক (বিক্রয়) এহসানুর রহমান, রূপায়ণ তাজ-এর সভাপতি কবির মোল্লা, দিগন্ত অ্যাডভার্টাইজিং-এর ম্যানেজিং ডিরেক্টর আবদুল হামিদ এবং বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রব খোকা। এ সময় রূপায়ণ গ্রুপের মার্কেটিং অ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্টের ইনচার্জ সহকারী মহাব্যবস্থাপক তানভির তন্ময়সহ সেলস ও মার্কেটিং বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এবং আগামী বৃহস্পতিবার শেষ হবে। ৩৬ কাঠার ওপর নির্মিত ১৪ তলা ভবনে রয়েছে অফিস, শো-রুম, ফুড চেইন, বাণিজ্যিক ফ্লোর, চেম্বার, বীমা, চাইনিজ রেস্টুরেন্ট, কনভেনশন সেন্টার এবং ব্যাংক এটিএম বুথ ক্রয়ের সুবিধা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত