হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে কুমিল্লার আদালতে নেওয়া হয়েছে।
গতকাল রবিবার বেলা ১১টা ৫০ মিনিটে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চান্দিনা ৭ নম্বর আমলি আদালত) ইরফানুল হক চৌধুরীর আদালতে তাকে হাজির করা হয়। এ সময় আরেক আসামি হেফাজত নেতা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে হাজির করা হয়। জেলা দায়রা জজের ভারপ্রাপ্ত জেলা পিপি নূরুল ইসলাম জানান, ২৩ ডিসেম্বর আদালত চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছে।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ বলেন, গত শুক্রবার মামুনুল হককে কুমিল্লা কারাগারে আনা হয়েছে। পুলিশ আদালতে তুলেছে।
